শিরোনাম
◈ নতুন বিদ্যুৎ ট্যারিফে অসন্তোষ, বিইআরসিকে পুনর্বিবেচনার অনুরোধ মন্ত্রণালয়ের ◈ ‘আমরা মানসিকভাবে বিপর্যস্ত’, মায়ের মৃত্যু নিয়ে প্রথমবারের মতো মুখ খুললেন নিহতের ছোট ছেলে বুয়েট অধ্যাপক ◈ কুমির সরিয়ে নেওয়া ঠিক হয়নি, মাজারের দিঘিতে ফেরত চাইলেন খাদেম ◈ ফিফা বিশ্বকাপ ২০২৬ বিশ্বকাপ মোবাইলে খেলা দেখবেন যেভাবে ◈ ইরান অভিযানের সমাপ্তি ঘোষণা, আর ধারাবাহিক হামলা চালাচ্ছে না যুক্তরাষ্ট্র: রুবিও ◈ স্বামী-সন্তান কানাডা প্রবাসী, সেই মিরপুরেই মিলল আরেক নারীর অর্ধগলিত মরদেহ ◈ গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন সীমান্তে বিএসএফের ১০টি পুশইন অপচেষ্টা রুখে দিয়েছে বিজিবি ◈ অবশেষে পদত্যাগ করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান ◈ তাপপ্রবাহে পুড়ছে দেশ, দিনাজপুরে সর্বোচ্চ ৩৮.৫° সেলসিয়াস, আজও ঝড়-বৃষ্টির আভাস ◈ মার্কিন অবরোধের প্রভাব: ভিসা-মাস্টারকার্ড লেনদেন স্থগিতের ঘোষণা কিউবার

প্রকাশিত : ০৮ নভেম্বর, ২০২৫, ০৫:২১ বিকাল
আপডেট : ০১ মে, ২০২৬, ০২:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সর্বজনীন বৈষম্যবিরোধী আইনের প্রবর্তন জরুরি : দেবপ্রিয় ভট্টাচার্য

নিজস্ব প্রতিবেদক : টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) বাস্তবায়নের মাধ্যমে বাংলাদেশের সার্বিক উন্নয়ন নিশ্চিত করতে একটি কার্যকর বৈষম্যবিরোধী আইন প্রণয়ন জরুরি বলে মনে করেন নাগরিক প্ল্যাটফর্মের আহ্বায়ক ও সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) সম্মাননীয় ফেলো ড. দেবপ্রিয় ভট্টাচার্য। তিনি বলেন, বিগত সরকার বৈষম্যবিরোধী আইন করার রাজনৈতিক প্রজ্ঞা ও সাহস দেখাতে পারেনি, এটি আমাদের বড় আক্ষেপের জায়গা।

শনিবার (৮ নভেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত ‘একটি কার্যকর বৈষম্যবিরোধী আইন প্রবর্তন’ শীর্ষক নাগরিক সংলাপে এ মন্তব্য করেন তিনি। 

বাংলাদেশে বৈষম্য নিরসনের আইনি প্রেক্ষাপট, বর্তমান বাস্তবতা ও করণীয় নিয়ে অনুষ্ঠিত নাগরিক সংলাপে মূল প্রবন্ধ উপস্থাপন করেন সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী ও বাংলাদেশ লিগ্যাল এইড অ্যান্ড সার্ভিসেস ট্রাস্টের (ব্লাস্ট) নির্বাহী পরিচালক ব্যারিস্টার সারা হোসেন। এ সময় আরও উপস্থিত ছিলেন অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট মো. আসাদুজ্জামান, বিএনপি নেতা ও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন এবং অর্থনীতিবিদ ড. এস আর ওসমানী।

দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, বিগত কয়েক বছর ধরে আমাদের মনে হয়েছে, বাংলাদেশে বৈষম্য মোকাবেলায় একটি আইনি কাঠামোর প্রয়োজন। আগের সরকারের সময়েও আমরা সর্বজনীন বৈষম্যবিরোধী আইন প্রণয়নের উদ্যোগ নিয়েছিলাম, খসড়াও তৈরি হয়েছিল। বর্তমান সরকার ক্ষমতায় আসার প্রেক্ষাপটে, বিশেষ করে গত বছরের আগস্টে ছাত্র গণ-অভ্যুত্থানের মধ্য দিয়ে যে বৈষম্যবিরোধী চেতনা উন্মোচিত হয়েছে, সেটি আমাদের উৎসাহিত করেছে। এটি শুধু কোটা আন্দোলন নয় বরং বৈষম্যবিরোধী আন্দোলন।

এখনই সময় সেই চেতনাকে আইনি কাঠামোয় রূপ দেওয়া। তিনি তিনটি বিষয়ের ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। সেগুলো হলো বিচার, নির্বাচন ও সংস্কার। তার ভাষায়, ন্যায্য বিচার চাইলে নাগরিকদের সুরক্ষা দিতে হবে, তাদের মৌলিক অধিকার নিশ্চিত করতে হবে। তেমনি সুষ্ঠু নির্বাচন ও কার্যকর সংস্কারের ক্ষেত্রেও একটি সর্বজনীন বৈষম্যবিরোধী আইনের প্রবর্তন অপরিহার্য।

তিনি বলেন, যদি ন্যায্য বিচার চান তাহলে নাগরিকদের সুরক্ষা দিতে হবে। তার মৌলিক অধিকার রক্ষা করতে হবে। বিচার পাব, ন্যায্য বিচার চাইব কিন্তু নাগরিকের সুরক্ষা থাকবে না, এটা হতে পারে না। একইভাবে যদি আমরা চাই নির্বাচন, তাহলে অবশ্যই এই সর্বজনীন বৈষম্যবিরোধী আইনের প্রয়োজন প্রবর্তন। এই আইনের প্রবর্তন নির্বাচনের ক্ষেত্রে একটি বার্তাবরণ পরিবেশ সৃষ্টি করবে। যারা বলেন কার্যকর সংস্কার, কার্যকর সংস্কারে প্রথিত আছে নাগরিকের অধিকার, সর্বজনীন অধিকার। এটি না থাকলে আমরা মনে করি না সংস্কার কার্যকর হবে।

তার মতে, সব ধরনের বৈষম্য নিয়ে কথা বলতে হবে। আমরা বৈষম্যবিরোধী কথা বলব, কিন্তু কোনো বৈষম্য নিয়ে কথা বলব আর কোনো বৈষম্য নিয়ে কথা বলব না এটা তো হতে পারে না। এই সর্বজনীনতা আমাদের ফিরিয়ে আনতে হবে এখানে। মানুষের সামগ্রিক নাগরিক অধিকারের সুষম বিকাশের জন্য আমি তার সাংস্কৃতিক বিকাশকে বন্ধ করে দেব শিক্ষক না দিয়ে, এটা তো হতে পারে না।

তিনি বলেন, নারী তার পছন্দ অনুযায়ী চলন-বলন এবং তার যে জীবনযাপনের অধিকার তার ওপরে যদি আমি খবরদারি করি তাহলে তো আমার সর্বজনীন অধিকার হলো না। যে ক্ষুদ্র জাতিসত্ত্বা তার আত্মপরিচয়ের চেষ্টার ভেতরে আছে তাকে যদি আমরা জাতীয়ভাবে স্বীকৃতি না দিই, ক্ষুদ্র সংখ্যালঘু সম্প্রদায় আছে তারা যদি জীবনযাপনের ক্ষেত্রে অসহায়ত্ববোধ করে তাহলে আমার বৈষম্যবিরোধী চেতনা হলো না। অবস্থানগত কারণে কেউ উত্তরবঙ্গে থাকছে তার কাছে উন্নয়নের সুফল না পৌঁছাতে পারি; এই ছোট দেশের মধ্যেও যদি আঞ্চলিক বৈষম্য থাকে তাহলে সুষম উন্নয়ন হলো না।

  • সর্বশেষ
  • জনপ্রিয়