শিরোনাম
◈ গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন সীমান্তে বিএসএফের ১০টি পুশইন অপচেষ্টা রুখে দিয়েছে বিজিবি ◈ অবশেষে পদত্যাগ করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান ◈ তাপপ্রবাহে পুড়ছে দেশ, দিনাজপুরে সর্বোচ্চ ৩৮.৫° সেলসিয়াস, আজও ঝড়-বৃষ্টির আভাস ◈ মার্কিন অবরোধের প্রভাব: ভিসা-মাস্টারকার্ড লেনদেন স্থগিতের ঘোষণা কিউবার ◈ মেডিকেলের ছাত্রীরা বছরের পর বছর যৌন হয়রানির শিকার, কমপক্ষে ৩০ জনের অভিযোগ ◈ দ‌ক্ষিণ আ‌ফ্রিকার টি-টোয়েন্টিতে খেল‌বেন রিশাদ হো‌সেন! ◈ ১৩ বছর পর ওয়েস্ট ইন্ডিজের মা‌টি‌তে ওয়ান‌ডে জ‌য়ের স্বাদ পে‌লো  শ্রীলঙ্কা ◈ নতুন-পুরনো সন্ত্রাসীদের বিরুদ্ধে কঠোর বার্তা: এনআইডি ব্লকের প্রস্তুতি, নতুন তালিকা হচ্ছে, নজরদারিতে স্বজনরাও ◈ বিদ্যুৎ দাম বৃদ্ধির প্রতিবাদে আজ সারা দেশে জামায়াতের বিক্ষোভ ◈ বাংলাদেশ ক্রিকেট দল ডিসেম্বরে নিউজিল্যান্ড সফ‌রে যাচ্ছে

প্রকাশিত : ০৫ নভেম্বর, ২০২৫, ০৮:১৮ রাত
আপডেট : ৩১ মে, ২০২৬, ১০:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রাজধানীতে পাইপলাইনের কাজ করবে ওয়াসা, যেসব সড়কে যানজটের শঙ্কা

রাজধানীতে পাইপলাইন সম্প্রসারণের কাজ শুরু করতে চলেছে ঢাকা ওয়াসা। ওয়াসার একটি প্রকল্পের আওতায় প্যাকেজ-৩.১ এর (ডিস্ট্রিবিউশন রিইনফোর্সমেন্ট পাইপলাইন) কাজ শুরু হলে রাজধানীর প্রগতি সরণির গুরুত্বপূর্ণ দুটি অংশে তীব্র যানজটের আশঙ্কা দেখা দিয়েছে।

ঢাকা ওয়াসার তত্ত্বাবধায়ক প্রকৌশলী ও প্রকল্প পরিচালক ওয়াহিদুল ইসলাম মুরাদের সই করা এক গণবিজ্ঞপ্তিতে জানানো হয়েছে যে, বৃহস্পতিবার (৬ নভেম্বর) থেকে এই কাজ শুরু হবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা ওয়াসার বাস্তবায়নাধীন "ঢাকা এনভায়রনমেন্টালি সাসটেইনেবল ওয়াটার সাপ্লাই প্রকল্পের" প্যাকেজ-৩.১ এর আওতায় প্রায় ২৪ কিলোমিটার দীর্ঘ বিভিন্ন ব্যাসের (১৬০০ থেকে ৫৬০ মিলি মিটার) ডিআই এবং এইচডিপিই পাইপলাইন স্থাপন করা হবে।

বৃহস্পতিবার থেকে প্যাকেজ-৩.১ এর সেকশন-ডি (নতুন বাজার থেকে রামপুরা ব্রিজ) এবং সেকশন-ই (নতুন বাজার থেকে কাকলী) অংশে পাইপলাইন স্থাপন কাজ শুরু হবে।

সড়কে পাইপলাইন স্থাপনকালে সার্বক্ষণিক যানচলাচল অব্যাহত রাখা হবে। তবে, কাজ চলাকালীন রামপুরা ব্রিজ থেকে পর্যায়ক্রমে ৪০০ মিটার দৈর্ঘ্যের পরপর সড়কের মিডিয়ান বরাবর উভয়পাশে ৩ মিটার করে দুই লেনে যান চলাচল বন্ধ থাকবে। এতে যানবাহনের গতি কমে তীব্র যানজট সৃষ্টি হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

এ কারণে ওই পথে চলাচলরত সব জনসাধারণ ও পরিবহনকে যথেষ্ট সময় নিয়ে বের হতে এবং প্রয়োজনে সম্ভাব্য বিকল্প সড়ক ব্যবহারের অনুরোধ জানানো হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়