শিরোনাম
◈ গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন সীমান্তে বিএসএফের ১০টি পুশইন অপচেষ্টা রুখে দিয়েছে বিজিবি ◈ অবশেষে পদত্যাগ করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান ◈ তাপপ্রবাহে পুড়ছে দেশ, দিনাজপুরে সর্বোচ্চ ৩৮.৫° সেলসিয়াস, আজও ঝড়-বৃষ্টির আভাস ◈ মার্কিন অবরোধের প্রভাব: ভিসা-মাস্টারকার্ড লেনদেন স্থগিতের ঘোষণা কিউবার ◈ মেডিকেলের ছাত্রীরা বছরের পর বছর যৌন হয়রানির শিকার, কমপক্ষে ৩০ জনের অভিযোগ ◈ দ‌ক্ষিণ আ‌ফ্রিকার টি-টোয়েন্টিতে খেল‌বেন রিশাদ হো‌সেন! ◈ ১৩ বছর পর ওয়েস্ট ইন্ডিজের মা‌টি‌তে ওয়ান‌ডে জ‌য়ের স্বাদ পে‌লো  শ্রীলঙ্কা ◈ নতুন-পুরনো সন্ত্রাসীদের বিরুদ্ধে কঠোর বার্তা: এনআইডি ব্লকের প্রস্তুতি, নতুন তালিকা হচ্ছে, নজরদারিতে স্বজনরাও ◈ বিদ্যুৎ দাম বৃদ্ধির প্রতিবাদে আজ সারা দেশে জামায়াতের বিক্ষোভ ◈ বাংলাদেশ ক্রিকেট দল ডিসেম্বরে নিউজিল্যান্ড সফ‌রে যাচ্ছে

প্রকাশিত : ২৮ অক্টোবর, ২০২৫, ০৮:৪২ রাত
আপডেট : ০১ জুন, ২০২৬, ০৯:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ঢাকার লালবাগে বিশেষ অভিযানে গ্রেপ্তার ১৩

মোঃরফিকুল ইসলাম মিঠু, ঢাকা: রাজধানীর লালবাগ এলাকায় বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত ১৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। 

সোমবার (২৭ অক্টোবর) রাতে বিষয়টি নিশ্চিত করেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান।

গ্রেপ্তারকৃতরা হলেন- ছাদ রহমান, সেন্টু মিয়া, নাফিজা আক্তার মিম, দেলোয়ার হোসেন কালু (২৮), মো. রুবেল (২৯), মো. রুবেল শেখ (২৩),  মাসুদ (২৬), মো. হৃদয় (২৫), রনি (৩৪), আব্দুল আলিম (১৯), মো. রাহাত (১৯), হারুন অর রশিদ (৪০) ও মো.। আজাদ ইসলাম (২০)।

ডিসি তালেবুর রহমান বলেন, রোববার (২৬ অক্টোবর) দিনব্যাপী বিশেষ অভিযান পরিচালনা করে লালবাগ থানা এলাকার বিভিন্ন স্থান থেকে ১৩ জনকে গ্রেপ্তার করা হয়।

তিনি আরও বলেন, বিশেষ অভিযানে তিনজনকে গ্রেপ্তারি পরোয়ানায় ও ১০ জনকে ডিএমপি অধ্যাদেশের আওতায় গ্রেপ্তার করা হয়েছে। 

পুলিশের এই কর্মকর্তা বলেন, গ্রেপ্তার তিন পরোয়ানাভুক্ত আসামিকে আদালতে পাঠানো হয়েছে এবং অপর ১০ জনকে অপরাধ আমলে গ্রহণ ও সংক্ষিপ্ত পদ্ধতিতে বিচারের জন্য লালবাগ স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বরাবরে সোপর্দ করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়