শিরোনাম
◈ বিদ্যুৎ দাম বৃদ্ধির প্রতিবাদে আজ সারা দেশে জামায়াতের বিক্ষোভ ◈ বাংলাদেশ ক্রিকেট দল ডিসেম্বরে নিউজিল্যান্ড সফ‌রে যাচ্ছে ◈ লিও‌নেল মে‌সি স্পেনের মর্যাদাপূর্ণ পুরস্কার জিতলেন, বা‌র্সেলোনার অভিনন্দন ◈ রামিসা ধর্ষণ-হত্যা মামলা: যুক্তিতর্ক শুনানি আজ ◈ মমতার বিস্ফোরক মন্তব্যেও নীরব দিল্লি, বক্তব্য নেই বিজেপির ◈ মরুভূমির দেশ হয়েও কেন বালু আমদানি করে সৌদি আরব? ◈ মাত্র ১৭০ টাকায় অনলাইনে এনআইডি বিক্রি! ◈ বাড়তি মার্কিন শুল্ক কার্যকর হলে রপ্তানিতে বড় ধাক্কার আশঙ্কা ◈ শেখ হাসিনার পক্ষের দাবি নাকচ, জুলাই অভ্যুত্থান প্রতিবেদনের পাশে জাতিসংঘ ◈ কারামুক্ত হলেন সাবেক মেয়র আইভী

প্রকাশিত : ২৯ সেপ্টেম্বর, ২০২৫, ০৩:৩৭ দুপুর
আপডেট : ৩১ মে, ২০২৬, ০৬:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

উত্তরায় বাসের ধাক্কায় কলেজ শিক্ষার্থী নিহত

মোঃরফিকুল ইসলাম মিঠু ঢাকা: রাজধানী উত্তরার পূর্ব থানা এলাকার জসিম উদ্দীন রোডে দ্রুতগামী বাসের ধাক্কায় আরমান মির্জা (২১) নামে এক মটর সাইকেল আরোহী কলেজ শিক্ষার্থী নিহত হয়েছেন।  আজ সোমবার (২৯ সেপ্টেম্বর) ভোরের দিকে এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসাধীন অবস্থায় সকাল সাড়ে ৬টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত আরমানের খালা নাজনীন আক্তার জানান, আরমান উত্তরার আব্দুল্লাহপুর নবাব হাবিবুল্লাহ কলেজ থেকে এইচএসসি পরীক্ষা দিয়ে পাস করেছে, আজ সকালে মটর সাইকেল নিয়ে  ঢাকা যাওয়ার সময় উত্তরা জসিম উদ্দীন রোড এলাকায় দ্রুতগামী একটি বাসের ধাক্কায় সে গুরুতর আহত হয়।

পরে পথচারীরা তাকে উদ্ধার করে প্রথমে কুর্মিটোলা হাসপাতালে নিয়ে যায়। আমরা খবর পেয়ে দ্রুত তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাই। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় মারা যায় । তিনি আরও জানান, তাদের গ্রামের বাড়ি, চাঁদপুর জেলার হাজিগঞ্জ থানার পূর্ব হাতিআলা গ্রামে। আরমানের বাবার নাম আবু সুফিয়ান মির্জা। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়