শিরোনাম
◈ বাড়তি মার্কিন শুল্ক কার্যকর হলে রপ্তানিতে বড় ধাক্কার আশঙ্কা ◈ শেখ হাসিনার পক্ষের দাবি নাকচ, জুলাই অভ্যুত্থান প্রতিবেদনের পাশে জাতিসংঘ ◈ কারামুক্ত হলেন সাবেক মেয়র আইভী ◈ দিল্লির আবাসিক হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত ২১; আহতদের মধ্যে ৫ বাংলাদেশি ◈ ‘আসল’ তৃণমূলের নিয়ন্ত্রণ ঋতব্রতের হাতে, মমতাকে উপদেষ্টা হওয়ার প্রস্তাব ◈ অস্ট্রেলিয়ার বিরু‌দ্ধে বাংলা‌দে‌শের ওয়ান‌ডে দল ঘোষণা, মিরাজ অ‌ধিনায়ক ◈ বিদ্যুতের প্রিপেইড মিটারের মাসিক চার্জ তুলে নিল সরকার ◈ হাজিদের লাগেজ চুরি রোধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস ধর্মমন্ত্রীর ◈ ৩০০ দিনে ১৭ দেশ পেরিয়ে আর্জেন্টিনার ক্যাম্পে ৩ ভক্ত সাইক্লিস্ট  ◈ হাদি ইস্যুতে মমতার মন্তব্য; যা বললেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী (ভিডিও)

প্রকাশিত : ১৮ সেপ্টেম্বর, ২০২৫, ১১:৩৬ দুপুর
আপডেট : ২৮ মে, ২০২৬, ০৯:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রাজধানীর হাজারীবাগে আ.লীগের ঝটিকা মিছিল, গ্রেফতার ১১

রাজধানীর হাজারীবাগ থানাধীন বেড়িবাঁধ এলাকায় ঝটিকা বিক্ষোভ মিছিল করেছে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ। 

বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) সকালে ১৪ নম্বর ওয়ার্ডের ময়লার ডিপোর সামনে প্রায় ১৫-২০ জন যুবক ব্যানার নিয়ে হঠাৎ করে মিছিল শুরু করে। মাত্র পাঁচ মিনিট সড়কে অবস্থান করে তারা ব্যানার গুটিয়ে এলাকা ছেড়ে পালিয়ে যায়।

স্থানীয় বাসিন্দা মো. আরজু যুগান্তরকে জানান, সকালে হঠাৎ দেখি কিছু তরুণ ছেলে জড়ো হয়ে ব্যানার হাতে জয়বাংলা স্লোগান দিতে দিতে মিছিল শুরু করে। মিছিলটি বউবাজার হয়ে সামনের দিকে এগোয়। প্রায় পাঁচ মিনিট রাস্তায় অবস্থান করার পর তারা ব্যানার গুটিয়ে পালিয়ে যায়। এরপর পুলিশ আসে এবং এগারো জনকে ধরে নিয়ে যায়।

গ্রেফতারকৃতরা হলেন -জিহাদ হোসেন (২৪), দিপু খা (২৮), ইরান হোসেন (১৯), হৃদয় হোসেন (১৮), মুস্তাফিজুর রহিম (২৬), সাব্বির হোসেন (১৮), বিল্লাল হোসেন (১৯), মিলন মৃধা (২৩), নুর ইসলাম (৫৬), আমির হোসেন (১৮) ও বাদশা মিয়া (৫৫)

প্রত্যক্ষদর্শীদের মতে, মিছিলে অংশ নেওয়া বেশিরভাগ তরুণের বয়স ছিল ১৪ থেকে ২০ বছরের মধ্যে। তবে দু-একজন বয়স্ক মানুষও ছিলেন। এ সময় তারা ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’, ‘শেখ হাসিনা আসবে, রাজপথ কাঁপবে’, ‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশে হাসবে’- এ রকম বিভিন্ন স্লোগান দিতে থাকে। 

ঘটনার পর পরই থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অভিযান চালায়। 

হাজারীবাগ থানার ওসি সাইফুল ইসলাম যুগান্তরকে বলেন, আওয়ামী লীগের ঝটিকা মিছিল চলাকালে আমাদের পুলিশ তাৎক্ষণিক ব্যবস্থা নিয়ে ১১ জনকে গ্রেফতার করেছে। তাদের মধ্যে কারা সরাসরি মিছিলে অংশ নিয়েছে আর কারা আশপাশ থেকে ধরা পড়েছে- তা যাচাই-বাছাই চলছে। যাচাই শেষে যার বিরুদ্ধে প্রমাণ পাওয়া যাবে, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। 

এ ধরনের ঝটিকা মিছিল বা অবৈধ কর্মকাণ্ড ঠেকাতে পুলিশের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান এই কর্মকর্তা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়