শিরোনাম
◈ বাড়তি মার্কিন শুল্ক কার্যকর হলে রপ্তানিতে বড় ধাক্কার আশঙ্কা ◈ শেখ হাসিনার পক্ষের দাবি নাকচ, জুলাই অভ্যুত্থান প্রতিবেদনের পাশে জাতিসংঘ ◈ কারামুক্ত হলেন সাবেক মেয়র আইভী ◈ দিল্লির আবাসিক হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত ২১; আহতদের মধ্যে ৫ বাংলাদেশি ◈ ‘আসল’ তৃণমূলের নিয়ন্ত্রণ ঋতব্রতের হাতে, মমতাকে উপদেষ্টা হওয়ার প্রস্তাব ◈ অস্ট্রেলিয়ার বিরু‌দ্ধে বাংলা‌দে‌শের ওয়ান‌ডে দল ঘোষণা, মিরাজ অ‌ধিনায়ক ◈ বিদ্যুতের প্রিপেইড মিটারের মাসিক চার্জ তুলে নিল সরকার ◈ হাজিদের লাগেজ চুরি রোধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস ধর্মমন্ত্রীর ◈ ৩০০ দিনে ১৭ দেশ পেরিয়ে আর্জেন্টিনার ক্যাম্পে ৩ ভক্ত সাইক্লিস্ট  ◈ হাদি ইস্যুতে মমতার মন্তব্য; যা বললেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী (ভিডিও)

প্রকাশিত : ০১ সেপ্টেম্বর, ২০২৫, ০১:৫২ রাত
আপডেট : ০৩ জুন, ২০২৬, ০৬:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

গুলশানের হোটেল ওয়েস্টিনে মার্কিন নাগরিকের লাশ

রাজধানীর গুলশানে অবস্থিত হোটেল ওয়েস্টিন থেকে জ্যাকসন (৫০) নামের এক মার্কিন নাগরিকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তাঁর মৃত্যু স্বাভাবিকভাবে হয়েছে। রোববার (৩১ আগস্ট) রাতে বিষয়টি নিশ্চিত করেন গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান।

ওসি জানান, গত বুধবার (২৭ আগস্ট) জ্যাকসন ঢাকায় অবস্থিত যুক্তরাষ্ট্র দূতাবাসের মাধ্যমে হোটেল ওয়েস্টিনে একটি রুম ভাড়া নেন। তবে টানা দুই দিন ধরে তিনি কোনো খাবার অর্ডার না করায় হোটেল কর্তৃপক্ষের সন্দেহ হয়। পরে তারা যুক্তরাষ্ট্র দূতাবাস ও পুলিশকে বিষয়টি জানায়।

খবর পেয়ে দূতাবাস থেকে মেডিকেল টিমসহ একটি দল ও পুলিশের একটি টিম হোটেলে যায়। সেখানে গিয়ে দেখা যায়, জ্যাকসন কক্ষের ভেতরে বিছানায় মৃত অবস্থায় পড়ে রয়েছেন।

ওসি হাফিজুর রহমান বলেন, ‘তাঁর মৃত্যু স্বাভাবিক প্রতীয়মান হওয়ায় দূতাবাস কর্তৃপক্ষ লিখিত আবেদন করে মরদেহ গ্রহণ করে। প্রাথমিকভাবে আমরা জেনেছি, জ্যাকসন বাংলাদেশে ব্যবসায়িক কাজে এসেছিলেন।’ উৎস: আজকের পত্রিকা।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়